বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫২৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণের আয়োজন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার ২০ অক্টোবর বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ ইউনিয়নের ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। অনুষ্টানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার হবিগঞ্জ। প্রধান অতিথির বক্তবে বলেন, বাল্য বিবাহের সংবাদ, মাদক ও জঙ্গিবাদের খবর প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে দেবার জন্য ওইসব সাইকেল বিতরণ করা হয়। এর ফলে গ্রাম পুলিশদের মধ্যে কাজের স্পৃহা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন সাইকেল পেয়ে তারা জানান, সাইকেল পেয়ে আমরা সকলেই খুশি এবার দ্রুত খবরা-খবর পৌঁছানো আমাদের সহজ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com