বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কমরেড বারীণ দত্তের স্মরণে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৪৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কৃষক আন্দোলনের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজীবন সংগ্রামী কমরেড বারীণ দত্তের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বাণিজ্যিক এলাকাস্থ কার্যালয়ে সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডঃ রনধীর দাশ, সিনিয়র আইনজীবী এডঃ মুখলেছুর রহমান, সিপিবি নেতা মহিবুন্নুর চৌধুরী ইমরান, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- লাখাই স্বজনগ্রাম টাউনশীপ গ্রামের রায় বাহাদুর পরিবারের সন্তান হয়েও ব্যক্তিগত ভোগ বিলাস পরিত্যাগ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সমর্পন করেছেন। লাভ এবং লোভ তাকে স্পর্শ করতে পারে নাই। সারা জীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। জেল, জুলুম, হুলিয়া মাথায় নিয়ে তিনি ফেরারী হয়ে পার্টির কাজ পরিচালনা করেছেন। আজীবন সংগ্রামী এই মহান নেতা হবিগঞ্জবাসীর গর্ব। আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। কমরেড বারীণ দত্তের লালিত স্বপ্ন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com