মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে স্বামীর সাথে অভিমানে তিন সন্তানের জননী আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ২য় বিয়ে করার কারনে স্বামীর উপর অভিমান করে লাভলী আক্তার (২৮) নামের তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। সে শালদিয়া গ্রামের কাওসার মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাওসার পরকীয়া প্রেমের মাধ্যমে একই গ্রামের সাহেনা আক্তার নামের এক যুবতীকে ২য় বিয়ে করে। এরপর থেকেই লাভলী ও কাওসারের মধ্যে কলহের সৃষ্টি হয়। গতকাল ওই সময় লাভলীকে কাওসার আবারও মারধর করে। এক পর্যায়ে লাভলী বিষপান করে। পরিবারের লোকজন তাকে আংশকাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে মনতৈল নামক স্থানে মারা যায়। লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com