বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিক আজাদের মাতার মৃত্যুতে নবীগঞ্জ সাংবাদিক ফোরামের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদ এর মাতা মোছাঃ অলিমা বিবি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোছাঃ অলিমা বিবি (৭০) গত মঙ্গঁলবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ মাত্র পুত্র সাংবাদিক এম এ আহমদ আজাদ ও ১ কন্যা সন্তান এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com