সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট উপজেলা ইসলামী ফ্রন্টের নয়া কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৪২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে আয়োজিত ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। মাওলানা মুফতি মুসলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সচিব আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় সাহিত সংস্কৃতি সচিব আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি জাহেদুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা সাইফুল মোস্তফা প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ৮/১০জন নেতাকর্মী ইসলামী ফ্রন্টে যোগদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা মুফতি মুসলিম খানকে সভাপতি, মাওলানা মোঃ ইয়াকুত মিয়াকে সাধারণ সম্পাদক ও এস.এম সুলতান খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com