বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ভূয়া সার্টিফিকেট দিয়ে দপ্তরী কাম প্রহরী পদে আবেদন

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ে ভূয়া সার্টিফিকেট দিয়ে দপ্তরী কাম প্রহরী পদে আবেদন করার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়, গত কিছুদিন আগে উপজেলার কিছু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়। সে অনুযায়ী উপজেলার মৃণালিনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই পদে নিয়োগ পাওয়ার জন্য হবিগঞ্জ সদর উপজেলার অঞ্জন মোদকের পুত্র বাপ্পি মোদক ভূয়া সার্টিফিকেট দিয়ে আবেদন করেন। শুধু তাই নয় সে পূর্ব বুল্লা গ্রামের স্থায়ী বাসিন্দাও নয় এবং ৪র্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। তাছাড়া আবেদনটি নিজ হাতে না লিখে অন্যের মাধ্যমে লিখে দাখিল করেন। একটি সুত্র জানায়, কিছু প্রভাবশালী ও উর্ধ্বতন কর্তৃৃপক্ষের যোগসাজসে এমনটাই হচ্ছে। এ ব্যাপারে গত ২৯ এপ্রিল তারিখে আরেক আবেদনকারী পিন্টু চন্দ্র দেব উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com