বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সকল এজলাস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি স্থাপন সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের, আইন ও বিচার বিভাগাধীন বিচার শাখা-৫ এর নির্দেশিত মতে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়ন্ত্রণাধীন ৯টি এজলাস কক্ষে গত ৬ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।
ইতোপূর্বে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে ছবি টানানোর পরে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com