শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে কিশোরী রাতে নিখোঁজ দিনে ছড়ায় পাওয়া গেল লাশ

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম তামান্না আক্তার (১৪)। তিনি গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা দুধপাতিল গ্রামের মুহুরী ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে তামান্না আক্তার নিখোঁজ ছিল। গতকাল মঙ্গলবার গ্রামের পার্শ্ববর্তী মুহুরী ছড়ায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে চুনারুঘাট থানায় খবর দেয়া হলে দারোগা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com