বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে পুলিশ দেখে পালাতে গিয়ে ॥ ট্রেনের সাথে সিএনজির ধাক্কা ২ স্কুলছাত্র নিহত ॥ আহত ২

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে হাইওয়ে টহল পুলিশের হাত থেকে রক্ষার জন্য পালাতে গিয়ে ট্রেনের সাথে সিএনজির ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় সিএনজি চালক এবং ১ ছাত্রসহ আহত হয়েছে আরো ২ জন। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পশ্চিম দিকে আউটার সিগন্যালের অদূরে পশ্চিম বড়চর গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই স্কুলছাত্র হচ্ছে, উপজেলার নছরতপুর গ্রামের সিএনজি চালক কালাম মিয়ার পুত্র সোহাগ (৭) ও একই গ্রামের সেলিম মিয়ার পুত্র সিয়াম (৮)। গুরুতর আহতদের মধ্যে সিএনজি চালক আলমগীর (৩৮) ও অপর ছাত্র ছায়েমকে (৭) প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। হতাহত ৩ শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে ২য় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নছরতপুর থেকে তিনজন স্কুল ছাত্র নিয়ে সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমীতে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেনের সাথে সিএনজির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ছাত্র সিয়াম নিহত হয় এবং সোহাগ সিলেট হাসপাতালে মারা যায়।
খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে এ দুর্ঘটনা ঘটত না। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com