সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের ভাদিকারা গ্রামের বাসিন্দা হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ ও আবুল খায়ের হিরু গংদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি হয়েছে। গতকাল অতিরিক্ত পুলিশ সুপারের (হবিগঞ্জ সদর সার্কেল) কার্যালয়ে এ বিরোধ নিস্পতি হয়। পুলিশ সুপারের নির্দেশে বিরোধ নিস্পতি করেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। সূত্র জানায়, ১৯৭৮ সালে এডভোকেট মোঃ ছালেহ উদ্দিন উদ্দিন আহমেদ গংদের সাথে একই গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মান্নানের আব্দুল খায়ের হিরু গংদের জায়গা জমি ও বাড়ির সীম-সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান বিরোধ নিস্পতি করেন দেন। পরবর্তীতে ২০১৬ সালে পূনরায় আবুল খায়ের হিরু গংদের সাথে আবার অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ গংদের বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় মুরুব্বীয়ান শালিসে বসে উভয় পক্ষের বিরোধ নিস্পতি করতে পারেননি। ২২ সেপ্টেম্বর এ নিয়ে উভয়প পুলিশ সুপারের বরাবরে দরখাস্ত করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার এ বিষয়টি নিস্পতি করতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে দায়িত্ব দেন। গতকাল তিনি উভয়পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তার কার্যালয়ে বিরোধপূর্ণ নিস্পতির জন্য সমঝোতায় বসেন। এতে উভয় পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করেন অতিরিক্ত পুলিশ সুপার। সমঝোতা বৈঠকে উভয়পক্ষ অঙ্গীকার করেন তারা স্ব-স্ব অবস্থানে থাকবেন এবং কোন প্রকার বিরোধে জড়াবেন না। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন-পুলিশ জনগণের শান্তির জন্য কাজ করেন। এ হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি। আমরা চাই একটি সুখি ও শান্তিপূর্ণ হবিগঞ্জ গড়ে উঠুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com