বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সাংবাদিক সোহেলকে বানিয়াচং রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারী ও দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেলকে বিদায় সংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটি। গতকাল শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় বড়বাজারস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির আজীবন সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী ও পরিচালনা করেন ইউনিটির সেক্রেটারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্জ জয়নাল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক তোফায়েল রেজা সোহেল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিটির সহসভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোতাব্বির হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোঃ মখলিছ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি তানভীর হোসেন পলাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com