শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সম্মেলনের প্রস্ততি সভায় এমপি আবু জাহির ॥ হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে আসছে নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের নারী সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে নানা পদক্ষেপ নিয়েছেন। নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নে মহিলা আওয়ামী লীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে গতকাল অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মহিলা আওয়ামী লীগকে আমরা অনেক এগিয়ে নিয়েছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত হতে হবে। সভায় তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি আলেয়া আক্তার, সহ-সভাপতি শওকত আরা চৌধুরী, নুসরাত মাহমুদ চৌধুরী ও তাহেরা চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, অ্যাডভোকেট মুক্তা আক্তার, রেবা চৌধুরী, মেহেরুন নেছা মজু, ফাতেমাতুজ জোহরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, সালেহা আক্তার, জাহেনারা আক্তার বিউটি, অ্যাডভোকেট পারভীন আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ।
আগামী ৫ অক্টোবর জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com