বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিশু ও অভিভাবকদের জন্য চলচ্চিত্র ‘দ্য বাটারফাই’ মুক্তি পাচ্ছে কাল

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিশু ও অভিভাবকদের জন্য চলচ্চিত্র ‘দ্য বাটারফ্লাই’ মুক্তি পাচ্ছে আগামীকাল। বাংলাদেশে প্রতি চার জন মেয়ে শিশুর মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হয়। আর প্রতি ছয় জন ছেলে শিশুর মধ্যে যৌন নিপীড়নের শিকার হয় একজন। শিশুদের এই যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে, অভিভাবক ও শিশুদের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এডঃ সায়লা পারভীন রুমুর এর ভাবনায় চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা আ. ফ. ম. সাইফুদ্দিন জাবেদ। সিলেট জোন এর এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র এর নিবেদিত “দ্য বাটারফ্লাই” নামের এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রোটারিয়ান মোদারিছ আলী টেনু, চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী নিলয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী এমেলি হক ও এক ঝাঁক শিশু। আগামী ৩ অক্টোবর হবিগঞ্জ ফিল্ম ক্লাবের আয়োজনে আয়োজিত হবিগঞ্জ ফিল্ম ফেস্টিভাল তথা হবিগঞ্জ চলচ্চিত্র উৎসবে ‘দ্য বাটারফ্লাই’ চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় হবিগঞ্জ পৌর টাউনহলে উৎসবের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। চলচ্চিত্রটি উপভোগ করার জন্য শিশু ও তাদের অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজক সহ উৎসবের আয়োজকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com