বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ওমেরা এলপি গ্যাস কোম্পানীর রিটেইলার সম্মেলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে জ্বালানী খাতে সেরা বেসরকারী প্রতিষ্ঠান হিসাবে পুরস্কারপ্রাপ্ত এলপি গ্যাস কোম্পানী ওমেরার রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলনে খুচরা বিক্রেতাদেরকে এলপি গ্যাস ব্যবহারে সচেতনতা ও ব্যবহার বিধি শিখানো হয়। পাশাপাশি কোম্পানীর অগ্রগতি ও কৌশল নিয়ে আলোচনা হয়। প্রাণবন্ত এই অনুষ্ঠানে জেলার সেরা চার রিটেইলারকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি র‌্যাফেল ড্রতেও ছিল আকর্ষনীয় পুরস্কার। এর বাহিরে সবার জন্যই ছিল আকর্ষনীয় উপহার। উৎসব মুখর পরিবেশে ২শ খুচরা বিক্রেতা অংশ নেন এই সম্মেলনে। পরে অতিথি হিসাবে পুরস্কার প্রাপ্তদের উপহার তুলে দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ওমেরার বি-বাড়ীয়ার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, মৌলভীবাজারের নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, হবিগঞ্জ জেলার ডিলার আব্দুর রহমান ও মোছাব্বির আহমেদ সাব্বির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com