শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

রোটারী ক্লাব নবীগঞ্জের ফলজ বৃক্ষ রোপন কর্মসূচী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর প্রাইমারী স্কুলে বৃক্ষ রোপনের মাধ্যমে রোটারী ক্লাব নবীগঞ্জের উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ রোপন কর্মসুচী সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার সকালে ওই কর্মসূচির সমাপ্ত করা হয। এর পূর্বে গত ১৮ই সেপ্টেম্বর থেকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা সরঃ প্রাঃ বিদ্যালয়ে ফলজ বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ তাপস আচার্য। প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান রঙ্গ লাল রায় এর সার্বিক ব্যবস্থাপনায় পরবর্তীতে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে ও আউশকান্দি উপ- স্বাস্থ্য কেন্দ্রে আম, কমলা, মাল্টা, পেয়ারা, লটকন, কাঁঠাল, লিচু, কামরাঙ্গা, সহ বিভিন্ন উন্নত জাতের ফলজ বৃক্ষ রোপন করা হয়। এ সময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এ টি এম বশীর আহমেদ, সেক্রেটারী রোটারিয়ান মোঃ সামসুল হক, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ঝন্টু রায়, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান শিরিন আক্তার, সার্জেন্ট এট- আর্মস রোটারিয়ান কামরুজ্জামান সবুজ, সার্জেন্ট এট- আর্মস রোটারিয়ান আব্দুর রকিব শিপন, কাব মেম্বার রোটারিয়ান শাহ মুস্তাকিন আলী প্রিন্স, রোটারিয়ান হুয়ায়ুন কবীর, রোটারিয়ান খায়রুল আক্তার জুয়েল, রোটারিয়ান ডাঃ আল- মামুর শাহনাওয়াজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা ও এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com