বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ একাধিক মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘির পাড় গ্রামের কাশেম মিয়ার পুত্র একাধিক মামলার পলাতক আসামী মোবাইল চোর ফারজান মিয়া (২৩) কে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামে অভিযান চালিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে এস,আই এমরান আহমদ, এএস আই রুবেল ও এ,এস আই অনিক সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
অপরদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের ইয়াজ উল্লার পুত্র কালাম মিয়া (৫০) ও তার পুত্র সুমন মিয়া (২৯) কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বুধবার হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com