শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে গৃহহীন ১০ টি পরিবার পেল পাকা ঘর

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল কবীর মুরাদ বলেছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়াই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন। এজন্যই দারিদ্র মানুষের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ২০২২ সালে দেশের কেউই গৃহহীন থাকবে না। গতকাল বৃহষ্পতিবার দুপুরে মাধবপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় গৃহহীনের জন্য দুযোর্গ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ১০টি উপকারভোগী পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলামের সঞ্চালনায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শহিদ উদ্দিন আহম্মেদ, শফিকুর ইসলাম, ফারুক পাঠান, আপন মিয়া, সাংবাদিক আইয়ুব খান, উপকারভোগী আয়েশা খাতুন ও ফখরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com