বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বিপ্লব চৌধুরী দুর্বৃত্তদের হামলায় আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী (৪০) কে প্রকাশ্যে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় অন্তরদ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ১ জন আটক করেছে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
আহতসহ বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি হবিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি নিয়ে একটি পক্ষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। বঞ্চিতদের ধারণা এ কমিটি গঠনে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর ভূমিকা রয়েছে। বিপ্লব রায় জানান, গতকাল বুধবার বেলা ২টার দিকে তিনি শহরের চিড়াাকন্দি এলাকায় পৌছুলে দিলোয়ার খানসহ কয়েকজন তার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। তার আত্ম চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। তারা এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিকাল ৪ টায় থানার মুখ থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঘটনার খবর পেয়ে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দেলোয়ারসহ হামলাকারীদের গ্রেফতারে শহরে ও তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ারের ভাই আলী ইমন খান (২৫) কে আটক করা হয়।
ওসি মাসুক আলী জানান, ঘটনার খবর শুনেই আমরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করি। ইতিমধ্যে ১ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com