বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ২’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আঃ হাই আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ২’শ পিস ইয়াবাসহ আব্দুল হাই (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র। পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এর নেতৃত্বে এসআই আলী আজহার ও এএসআই বাতেন মিয়াসহ একদল পুলিশ আব্দুল হাইয়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক এবং তার নিকট থেকে ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বিকেলে আটক আব্দুল হাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com