শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে উন্নয়নের নামে লুটপাট করছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়ান, জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করুন, বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলুন, এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় আর.ডি হলে মাঠে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এ.আর.সি কাউছারের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা কমরেড মনিরুদ্দিন পাপ্পু, বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড উজ্জ্বল রায়, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- পীযুষ চক্রবর্তী, এডভোকেট জুনায়েদ আহমদ ও শফিকুল ইসলাম।
সভায় বক্তাগণ বলেন-দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে সুশাসনের বদলে অপশাসন সৃষ্টির মাধ্যমে দেশকে দীর্ঘ মেয়াদী ক্ষতির দিকে ধাবিত করছে। এই সরকার নৈশ্যভোটের সরকার। তাই জনগণের প্রতি তাদের কোন দায়-দায়িত্ব নেই। দেশে দূর্নীতি, দুঃশাসন, লুটপাট, দলবাজি, সন্ত্রাস মানুষকে অতিষ্ট করে তুলছে। নাগরিক জীবনের অধিকার নেই, মর্যাদাও নেই। তাই মানুষ এই অপশাসন থেকে মুক্তি চায়। মুক্তির পথ একটাই, বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করা। আওয়ামী মহাজোট ও বিএনপির ঐক্যজোটের বাহিরে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এজন্য কৃষক, শ্রমিক মেহনতি মানুষসহ নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com