বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

শোহাদায়ে কারবালার স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ ও দোয়া মাহফিল ॥ প্রাণ দেয়া যাবে, ঈমান আক্বিদা বিসর্জন দেয়া যাবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত ইমাম হোসাইন (রাঃ) সহ শোহাদায়ে কারবালার স্মরণে হবিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে শায়েস্তানগরস্থ গাউছিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের এর সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী। অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম ও কাজী মাওলানা সাইফুল মোস্তফার পরিচালনায় আশুরা ও কারবালার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মাওলানা আব্দুল মালিক, এমজি মোহিত, মাওলানা শহীদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওলানা খাইরুদ্দিন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মাওলানা মুজিবুর রহমান আল কাদেরী, ডাঃ মাওলানা আব্দুল কাদির, মুসলিম উদ্দিন ধনি, হাজী মঞ্জব আলী প্রমখূ নেতৃবৃন্দ। মাহফিলে বক্তাগণ বলেন, প্রান বিসর্জন দেয়া যাবে, ঈমান-আক্বিদা বিসর্জন দেয়া যাবে না। অন্যায় যতই শক্তিশালী হউক না কেন, কোনো অবস্থাতেই অন্যায়ের নিকট আত্মসমর্পন করা যাবে না। ইমাম হোসাইন (রাঃ) আনহু জেনে, বুঝে, পরিবার পরিজনকে নিয়ে লম্পট, ফাসিক, ফাজির, নীতিভ্রষ্ট, মদখোর ইয়াজিদের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে শাহাদাৎ বরণ করেন।
পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছ বাস্তবায়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। প্রত্যেক উপজেলা, পৌর কমিটি নবায়ন করে ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর পূর্বে তালিকা জমাদানের জন্য সিদ্ধান্ত হয়। পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com