বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খাটাখালি হিলফুল সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃহত্তর কাটাখালি গ্রামের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাটাখালি জামেয়া নূরীয়া মাদ্রাসা ময়দানে হিলফুল ফুযুল সমাজ কল্যাণ পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। মাওলানা শামছুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ব্যাংকার তবারক আলী লস্কর, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুর এর শিক্ষক মাওলানা আহমদুল হক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার শামছুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে আমেরিকা প্রবাসী ডাঃ মোঃ সিরাজুল হক। বক্তব্য রাখেন হিলফুল ফুযুল সমাজ কল্যাণ পরিষদ, কাটাখালি এর আহ্বায়ক ফয়জুল আনোয়ার ফয়সল ও সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি স্থানীয় মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে এলাকার ৮৩ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com