রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শরীফ উদ্দিন এমপি গণগ্রন্থাগারের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং শরীফ উদ্দিন এমপি গনগ্রন্থাগার এর উদ্যোগে স্কুল, কলেজ, মাদরাসা প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। গ্রন্থাগার মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, বানিয়াচং সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদাল হোসেন খান, বিএসডি মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোবাশ্বির আহমদ, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারতœ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দেব, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক আবু বশীর খান প্রমুখ। সভায় গুণীজনেরা বলেন, মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এমপি মানবতার কল্যানে আজীবন রাজনীতি করে গেছেন। আমাদের সমাজে তিনি নীতি-আদর্শের প্রতীক। রাজনীতিতে তার কোন শত্রু নেই। আজকের সমাজে এমন রাজনীতিবিদ পাওয়া বড় কঠিন। রাজনীতি করে শ্রদ্ধা-সম্মান পাওয়া যায় এর জলন্ত প্রমান এডভোকেট শরীফ উদ্দিন এমপি। তার পেশা-নেশা রাজনীতি। পাশাপাশি তিনি শিক্ষকতা ও আইন পেশায় সমাদৃত ছিলেন। বক্তারা আরও বলেন, সুন্দর ও আদর্শ রাজনীতির লক্ষে প্রজন্মকে শরীফ উদ্দিন এমপির আদর্শে উজ্জিবিত করতে হবে। এই মহান নেতার নামকরনে শরীফ উদ্দিন এমপি গনগ্রন্থাগারকে নিজস্ব ভুমিতে প্রতিষ্টিত করতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক কাওছার আলম বিপলু, সিনিয়র সদস্য মাস্টার মোঃ নুরল ইসলাম, সদস্য মিজানুর রহমান, আনোয়ার হোসেন আলতু, শিপন মিয়া, ব্যবসায়ী মোঃ রবিউল আলম, শামছুল হক লস্কর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com