শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১’শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামের মকসুদ আলীর পুত্র আইয়ুব আলী (২৫) ও চুনারুঘাট উপজেলার জাজিউড়া গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আবুল কালাম (৩০)।
জানা যায়, গতকাল রবিবার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের একদল সিপাহী দাউদনগর কাঁচা বাজারের পাশে একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে ওই এসআই বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com