বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক সম্পদ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৈত্রিক সম্পদ থেকে বোনকে বঞ্চিত করে পুরো সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে ছোয়াব মিয়া (৫২) এর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেন জামেনা বেগম। জানা যায়, ওই গ্রামের দুধ মিয়া আউলিয়াবাদ মৌজায় বিভিন্ন দাগে ১ একর ৫ শতক ভূমি এবং ৬ মেয়ে জমিলা বেগম, আহেদা বেগম, অনুফা বেগম, আমেনা বেগম, জামেনা বেগম, আয়েশা বেগম এক পুত্র ছোয়াব মিয়া ও স্ত্রী অলক চাঁনকে সহ ৮ জনকে ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ছেলে ছোয়াব মিয়া বাকী ৭ জন ওয়ারিশানকে গোপন রেখে সমুদয় সম্পদ প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে তার নামে নাম খারিজ করে নেয়। কন্যা জামেনা খাতুন ও তার স্বামী আব্দুল মন্নান সহ ওয়ারিশরা তাদের পিতার অংশ দাবি করলে ছোয়াব মিয়া ও তার লোকজন দিয়ে তাদেরকে খুন খারাপি করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানান আব্দুল মন্নান। ছোয়াব মিয়ার প্রতারণায় জামেনা বেগম সহ অন্য ওয়ারিশরাও মানবেতর জীবন যাপন করছেন। তারা তাদের পৈত্রিক সম্পদের সুষ্ঠু হিস্যা দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com