শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাই উপজেলার দরিদ্র গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ভাতা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন, বর্তমান সরকার গর্ভবতী দরিদ্র মহিলাদেরকে পুষ্টিকর খাবার ও সন্তান জন্মেরপর পরির্চযার জন্য ২ বছর পর্যন্ত ৩৫০ টাকা করে ভাতা প্রদান করছে। এ সরকার গ্রামের গরিব মেহনতী মানুষদের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবায় এক যুগান্তরকারী অবদান রাখছে। তিনি আরও বলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে ৬০ কোটি ব্যয়ে ১০তলা ভবনের কাজ শুরু হয়েছে। ১০তলা ভবনের কাজ শেষ হলে আরও অসংখ্য ডাক্তার নিয়োগ পাবে, তখন আর হবিগঞ্জবাসীকে রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার প্রয়োজন হবেনা। তিনি বলেন আগামীতে মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি করে দিগুন করা হবে।
গতকাল রবিবার দুপুর ১টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা প্রদান অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, চেয়ারম্যান লিয়াকত আলী, মুক্তার হুসেন বেনু, নুরুজ্জামান মোল্লা, করাব ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জুয়েল মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com