বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেক্টর কমান্ডারস্ ফোরাম এর উদ্যোগে সংসদ সদস্য কেয়া চৌধুরীকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও এডঃ শামসুন্নাহার বেগম (সাহানা রব্বানী) এমপি বাংলাদেশ জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য মনোনীত হওয়ায় ফোরামের উদ্যোগে গতকাল ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় নগরীর ধোপাদিঘির উত্তরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডঃ সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডঃ মুফতী মাওলানা আব্দুর রহমান চৌধুরী। কাউন্সিলর শামীমা স্বাধীন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, জেলা সভাপতি এডঃ বন্ধু গোপাল দাস, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুল্লাহ আবু সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোস্তাকুর রহমান মফুর, শামসুন্নাহার মিনু প্রমুখ।
সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও এডঃ শামসুন্নাহার বেগম (সাহানা রব্বানী) এমপি ফোরাম কর্তৃক তাদেরকে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুদ্ধাপরাধীদের বিচার এর ব্যাপারে তাদের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনঃ ব্যক্ত করেন। বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার ব্যাপারে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com