বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌদি সরকারের দেয়া দুম্বার গোশত প্রশাসনের নিকট হস্তান্তর করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে সৌদি আরব থেকে ইসলামী উন্নয়ন ব্যাংকের পাঠানো কোরবানীর গোশত হবিগঞ্জ জেলায় ৮টি উপজেলার গরিব-দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য ৮শ ২০টি কার্টুন গোশত প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। গতকাল রবিবার সার্কিট হাউজে এ গোশত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ-এর নিকট তুলে দেন ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডি আর আর মোঃ মফজুলার রহমান মজুমদার, ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার বিনিয়োগ প্রধান মোঃ সাইদুল হক, ব্যাংক অফিসার আবু হানিফ মোঃ নোমান, মোঃ আবুল কাশেমসহ কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com