বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে চা-বাগানে কাকাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নোয়াপাড়া চা-বাগানে কাকাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন হয়েছে। নিহত জেঠাতো ভাইয়ের নাম সুজিত রেলী (৫৫)। তিনি মৃত থুরু র‌্যালি ছেলে। ঘাতক কাকাতো ভাই হলেন, বিষ্ণু র‌্যালির ছেলে হেলাল র‌্যালি।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে নোয়াপাড়া চা-বাগানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াপাড়া চা-বাগানের জেঠাতো ভাই সুজিত রেলী ও কাকাতো ভাই হেলাল রেলীর মধ্যে কিছুদিন পূর্বে একটি মেয়ের আত্মহত্যা নিয়ে বিরোধ চলছিল । গত রোববার এ নিয়ে বাগানে এক শালিশ বৈঠক হয়। এর জের ধরে গতকাল সোমবার সকালে সুজিত ও হেলাল রেলীর মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হেলাল রেলী দা দিয়ে সুজিতের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সুজিত রেলীর মৃত্যু হয়। ধস্তাধস্তিতে আহত হয় হেলাল রেলীও। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে। খুনী হেলালকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com