বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

যুক্তরাজ্যে গাড়ির নাম্বার প্লেটের রেজিষ্ট্রেশন নিয়ে জটিলতা ॥ আইনি লড়াইয়ে জয়ী হলেন এনটিভির ইউরোপ ব্যুরো চিফ ফারছু আহমেদ চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৬৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ইউরোপ ব্যুরো চিফ, যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জের নির্ভীক সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী তার গাড়ীতে ব্যবহার করা নাম্বার প্লেটের রেজিষ্ট্রেশন নিয়ে সৃষ্ট জটিলতায় অবশেষে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন। গত ১৩ আগস্ট বার্মিংহামের একটি আদালত তার ঋ৪জঝট রেজিষ্ট্রেশন নাম্বার প্লেটটি সিকে ইন্টারন্যাশনাল লিমিটেড অথবা তার নমিনী ফারছু আহমেদ চৌধুরীর নামে নিবন্ধনের জন্য আদেশ দেন। মামলার বিবাদী রাশিদ উদ্দিন (মোহাম্মদ আলী) তার সমর্থনে কোনো প্রমাণাদি উপস্থাপন না করতে পারায় আদালত উল্লেখিত রায় প্রদান করেন। সেই সাথে আদালত বিবাদী রাশিদ উদ্দিন (মোহাম্মদ আলী) কে মোটা অংকের পাউন্ড জরিমানা করেন। উল্লেখ্য ফারছু আহমেদ চৌধুরী তার গাড়িতে ঋ৪জঝট এই রেজিষ্ট্রেশন নাম্বার প্লেটটি কিছুদিন যাবত ব্যবহার করে আসছিলেন। তিনি অভিযোগ করেন একটি মহল যুক্তরাজ্যের সরকারি সংস্থা ডিবিএল কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় ফারছু আহমেদ চৌধুরীর গাড়ীতে ব্যবহার করা নাম্বার প্লেটটি তার নামে বরাদ্দ বাতিল করে ডিবিএল। তিনি জানান এই নাম্বার প্লেইটটি সম্পূর্ণ বৈধভাবে ডিবিএল থেকে তার নামে বরাদ্দ নিয়ে ইতোমধ্যে ব্যবহার করে আসছিলেন। এই নাম্বার প্লেটটি তিনি জনৈক রাশিদ উদ্দিন (মোহাম্মদ আলী) এর কাছ থেকে ৫৯৯ পাউন্ড দিয়ে খরিদ করেন। রাশিদ উদ্দিন টাকা পেয়ে নাম্বার প্লেট হস্তান্তর সংক্রান্ত কাগজে স্বাক্ষর দেওয়ার পর ফারছু আহমেদ চৌধুরী তা ডিবিএলে পাঠিয়ে নাম্বার প্লেটটি ব্যবহারের বৈধ কাগজ হাতে পেয়ে তা ব্যবহার শুরু করেন। তিনি অভিযোগ করেন পরবর্তিতে মোহাম্মদ আলী ডিবিএলকে বিভ্রান্ত করতে থাকে যে সে এটা আমার কাছে বিক্রি করেনি। এর কয়েক দিনের মধ্যে মোহাম্মদ আলী ও তার স্ত্রী নম্বর প্লেইটটি বিক্রি করা হবে মর্মে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এ সময় ফারছু আহমেদ চৌধুরী বার্মিংহাম শহরে বসবাসকারী ব্রিটেনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সামসুদ্দিনকে অবহিত করে এ ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যেতে তাকে আইনজীবী নিয়োগ করেন। ওই আইনজীবী সকল কাগজপত্র পর্যালোচনা করে রেজিষ্ট্রেশন মার্ক ঋ৪জঝট পাওয়ার বৈধতা আছে বলে তাকে জানান। দীর্ঘদিন সামসুদ্দিন ডিভিএলের সাথে চিঠি আদান প্রদান করেন। পরবর্তীতে বার্মিংহামের একটি আদালতে ফারছু আহমেদ চৌধুরীর পক্ষে সিকে ইন্টারন্যাশনাল লিংক লিমিটেড নাম্বার প্লেটটি বরাদ্দের জন্য আবেদন জানায়। সেখানে রাশিদ উদ্দিন (মোহাম্মদ আলী) কে বিবাদী করা হয়। বিবাদী রাশিদ উদ্দিন আদালতে নাম্বার প্লেটটি তার বলে কোন প্রমাণাদি উপস্থাপন করতে পারেন নি। ফলে আদালত গত ১৩ আগস্ট সিকে ইন্টারন্যাশনাল লিমিটেড অথবা তার নমিনী ফারছু আহমেদ চৌধুরী নামে নাম্বার প্লেটটি নিবন্ধনের জন্য আদেশ দেন। সেই সাথে বিবাদী রাশিদ উদ্দিনকে মোটা অংকের পাউন্ড জরিমানা করেন। মামলার রায় প্রকাশের পর সাংবাদিক ফারছু আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন ষড়যন্ত্রকারীরা আমার সুনাম ক্ষুন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। আইনি লড়াইয়ে আমার জয়ী হওয়ার মাধ্যমে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com