মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের এক মহিলাকে বিদেশ পাঠানোর নামে পাচারের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৭২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশ পাঠানোর নামে আমিরুন বেগম নামে এক মহিলাকে পাচারের অভিযোগ এনে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের মোঃ আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে গত ১ আগষ্ট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার বড় আলীপুর গ্রামের আমির আলীর পুত্র সুলতান মিয়া ও জলাই মিয়ার পুত্র মোঃ আতাউর মিয়া পূর্ব পরিচয়ের সুবাধে বাদী ছিদ্দিকের বাড়ি আসা যাওয়া করতো। এরা ২০ হাজার টাকা বেতনে কাতারে গৃহকর্তীর ভিসা আছে জানিয়ে ছিদ্দিকের স্ত্রী আমিরুন বেগমকে বিদেশ পাঠানোর অনুরোধ জানায়। এক পর্যায়ে ছিদ্দিক রাজি হলে ৫০ হাজার টাকায় বিনিময়ে আমিরুনকে কাতার পাঠাতে সম্মত হয় সুলতান ও আতাউর। সে অনুযায়ী গত ১০ মে ছিদ্দিক তার স্ত্রীকে কাতার পাঠানোর জন্য নগদ ৫০ হাজার টাকা ও ছবি তাদের হাতে তুলে দেন। কিছুদিন পর ভিসা এসে গেছে বলে এরা। পরে বিদেশ পাঠানোর জন্য সিলেট নিয়ে যায় এবং ১৬ জুন সিলেট থেকে ফ্লাইটে কাতার না পাঠিয়ে ওমান পাটিয়ে দেয়। ছিদ্দিকের স্ত্রী আমিরুন ফোনে তাকে ওমান পাঠানোর জানিয়ে বলে তাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। এদিকে গত ২৫ জুলাই আমিরুনকে ওমান থেকে দেশে ফিয়ে আনার অনুরোধ জানায় বাদী ছিদ্দিক। এ সময় অভিযুক্তরা তাকে ফিরিয়ে এনে দিতে আরো ৮০ হাজার টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিদ্দিককে তাদের বাড়ি থেকে বের করে দেয়।
এর আগে ২০১৬ সনে আরশ বিবি নামে অপর এক মহিলা বাদী হয়ে সুলতান মিয়ার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com