বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে প্রবীন আওয়ামীলীগ নেতা আকবর আলী আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৫৮১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি গতকাল সোমবার দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। পরে বাদ আসর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আকবর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি জীবিতকালে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ও একজন দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আকবর আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি। সংবাদপত্রে প্রদত্ত শোক বার্তায় তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক জ্ঞাপনকারীরা হলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সহ-সভাপতি আসকর আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, ডিএনআই সরকারি হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বিশিষ্ট মুরুব্বী মাওলানা আব্দুল বারী আনছারী, আব্দুল হক হুন্দা মিয়া, তুহিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com