সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

আজমিরীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রাম থেকে শিউলী রাণী দাস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ সন্তানের জননী শিউলি রানী দাস ওই গ্রামের টমটম চালক জুয়ের চন্দ্র দাসের স্ত্রী এবং রাজেন্দ্র দাসের কন্যা।
জানা যায়, একই গ্রামের সূদর্শণ দাসের পুত্র টমটম চালক জুয়েল চন্দ্র দাসের সাথে ২ বছর আগে প্রেমের বিয়ে হয়। বিয়ের পর শিউলীর কোল জুড়ে জুই রাণী নামে ৬ মাসের একটি কন্যা সন্তান জন্ম নেয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলে গতকাল সকালে স্বামীর ঘরের তীরের সাথে শিউলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সকালে আজমিরীগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে এসআই নাছির উদ্দিন জানান, শিউলী আত্মহত্যা করেছে। এ বিষয়ে ময়না তদন্ত রিপোর্ট পাবার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে, নিহতের বড় ভাই জানান, আমার বোনকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা খুব দ্রুত আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com