বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর থানা মসজিদে জুতা চুরির অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা মসজিদে জুতা চুরির অভিযোগে নুরুল আমিন (৩০) নামে এক চোরকে আটক করেছে মুসল্লীরা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার জোহরের নামাযের সময় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই সময়ে মুসল্লীরা নামাযে থাকার সুযোগে নুরুল আমিন নামায না পরেই কৌশলে বেরিয়ে এসে দরজার নিচ থেকে ভাল-ভাল জুতা আলাদা করে ব্যাগে ভরতে থাকে। এ সময় বাহিরে থাকা মুসল্লী বিষয়টি আচঁ করতে পেরে তাকে আটক করে চিৎকার শুরু করলে অন্যান্যরা তাকে আটক করে। জুতা চুরির বিষয়টি প্রমাণ হলে তাকে থানায় সোপর্দ করা হয়।
আটককৃত নুরুল আমিন জানায়, জুতা চুরি করে ভাল দামে বিক্রি করা যায়। তাই পেটের দ্বায়ে কোন কাজ না পেয়ে অবশেষে এ পেশায় আসতে বাধ্য হয়ে এসেছে। অতীতে সে আরও অনেক জুতা ও ছাতা চুরি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com