রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

জমে উঠেছে গরুর বাজার ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি

  • আপডেট টাইম বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমে উঠছে গরুর বাজার। ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি, শুরু হয়নি বেচা-কেনা। তবে হবিগঞ্জ শহরতলীর পইল গরুর বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখনও পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। চাহিদার সাথে দামটাও রয়েছে চড়া। ঈদের আর বেশী দিন বাকী নেই, বাজারে গরু বেশী থাকলেও ক্রেতারা রয়েছে কম। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর বাজার জমে উঠবে। পইল নতুন বাজার মাঠে সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সারি সারি গরু সাজিয়ে রেখেছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে ভয় পাচ্ছেন। ঈদ উপলক্ষে আগামী বৃহস্পতিবার ও শনিবার গরুর হাট বসছে। বিক্রেতারা লাল-কালো সাদাসহ বিভিন্ন ধরণের ছোট বড় গরু তুলেছেন।
সুজন আহমেদ নামে এক ক্রেতা জানান, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তা কিনেও নিতে পারি। দরবেশ নামে এক গরু বিক্রেতা জানান, এখনও বাজারে গরু বেচা কিনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান। এদিকে বাজার কমিটির সেক্রেটারী মোঃ মোস্তাফ মিয়া জানান, ক্রেতা ও বিক্রেতাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য নির্দিষ্ট কর্মী রেখেছেন। তাদের পাশা পাশি আইন শৃংখলা বাহিনীর লোকজন ও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com