বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের মায়ের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদের মা সাফিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ঈদগা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্টিত হয়। তিনি গত মঙ্গলবার বিকাল ৪টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।
নামাজে অংশ গ্রহন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, বানিয়াচং উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ এম এ কাদির, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ নামাজে জানাজায় অংশ গ্রহন করেন। এদিকে যুবদল নেতা জালাল আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com