রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৫৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুল আউয়াল, কৃষি সম্প্রসারণ মিজানুর রহমান, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবা উদ্দিন আফজাল, পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ, জালাল মিয়া ও মাওলানা সিতার মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম আহমেদ। উক্ত মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষরে চারা পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com