শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে কাঠ পাচার ॥ ট্রাকসহ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৭৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ট্রাকভর্তি কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়েছে ২ পাচারকারী। গতকাল বৃহস্পতিবার বিকালে সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন বনকর্মীদের সঙ্গে নিয়ে অলিপুর নামক স্থানে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৩শ ১২ ঘনফুট গর্জনকাঠ উদ্ধার করে। এ সময় কাঠভর্তি (ঢাকা মেট্রো ট-২২-৪৩৪৮) ট্রাকটি জব্দ করে। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেট বন্দর এলাকার মৃত আলতাফ হোসেনের পুত্র শায়েক মিয়া (৩৬) ও সিলেট কানাইঘাট এলাকার নুর আহম্মদ এর ছেলে আক্তার হোসেন (২৩) কে আটক করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন। তিনি আরো জানান উদ্ধারকৃত গর্জনকাঠের বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com