বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ইভটিজিংয়ের জের ॥ সংঘর্ষে আহত ৭ ॥ ৩ জন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্র্টার ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রীকে উত্যক্তের ঘটনার জের ধরে দু’দল ছাত্রের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে জনৈক ছাত্রীকে উত্যক্তের জের নিয়ে ২ ছাত্রের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাদশ শ্রেণীর ছাত্র মেহেদি, জুবেল, রুবেল, দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিব, জসিমরা গুরুতর আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন বলেন, ‘বহিরাগত ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কলেজ কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ‘বুধবার দুই ছাত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার তাদের বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। এ সময় উভয় পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ছাত্ররা জানিয়েছে তাদের সহপাঠী ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করলে এ সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com