মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কাজির স্ত্রী পালিয়েছে কাজির সাথে

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে কাজির স্ত্রী ১ সন্তানের জননী আয়েশা বেগম (২২) পরকিয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ঘটনায় হবিগঞ্জের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। মামলার সুত্রে জানা যায়, উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আইবুর মিয়ার কন্যা আয়েশা বেগমকে ৪ বছর আগে বিয়ে দেয়া হয় একই গ্রামের কাজি আক্কাস মিয়ার সাথে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি শ্রীমঙ্গলকান্দি গ্রামের আলা উদ্দিনের পুত্র কাজী তামিম মিয়ার সাথে মন দেয়া-নেয়া চলে। পিতার বাধা উপেক্ষা করে আয়েশা প্রেম চালিয়ে যায়।
গত ১২ জুলাই বিকালে তামিম ও আয়েশা বেগম অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এদিকে তার স্ত্রীকে হারিয়ে কাজি আক্কাস মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ ব্যাপারে আয়েশার পিতা আইবুর মিয়া বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ আব্দুল হামিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com