শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে পিস্তল টেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় মামলা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৭৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে ফিল্মি স্টাইলে পিস্তল টেকিয়ে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। এ দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীকে সনাক্ত করা হয়েছে। তবে ধরিয়ে দিতে পারলে সদর থানার পুলিশের প থেকে পুরস্কার ঘোষনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জুন দিনে দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৩নং পুল এলাকায় মাদকদ্রব্য অফিসের নিচতলা থেকে পরিদর্শক মিজানুর রহমানের মোটর সাইকেলটি পাহাদারকে পিস্তল টেকিয়ে ছিনতাই করে নিয়ে যায়। অনেক খোজা-খুজির পর অবশেষে মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। এর পেক্ষিতে সদর থানার এসআই অমিতাভ ফুটেজ দেখে ছবি সনাক্ত করলেও ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে ছিনতাইকারীকে ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এদিকে পুলিশ ওই ছিনতাইকারীকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। তাদের দাবি অচিরেই ছিনতাইকারীসহ মোটর সাইকেল উদ্ধার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com