বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আদালতেও নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা দায়রা জজ এজলাসে আসামির হাতে আরেক আসামি খুন হওয়ায় ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জ আদালতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপার সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সন্দেহজনক লোকদেরকে তল্লাশি করে আদালতের ভিতরে প্রবেশ করতে দেন। তবে এতে অনেকেই বিব্রতকর বোধ করেন এবং পুলিশের সাথে বেশ কয়েকজনের কথা কাটা-কাটি হয়। এ নিয়ে গতকাল সারা আদালত প্রাঙ্গণ ছিল নিরাপত্তার ছাদরে ডাকা।
এ ব্যাপারে কোর্টের দায়িত্ব প্রাপ্ত সিএসআই সিরাজ উদ্দিন বলেন, ‘কুমিল্লার আদালতেম এ রকম একটি ঘটনার ফলে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন বিচারক ও মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থে তল্লাশী অব্যাহত থাকবে। তবে এতে কেউ যদি কেউ বিব্রত বোধ করেন তাতে আমাদের কিছু করার নেই ’।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই দুপুরে কুমিল্লা অতিরিক্তি দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এজলাসের খাসকামড়ায় আসামি আবুল কালামের হাতে অপর আসামি ফারককে প্রকাশ্যে ছুরিঘাত করে হত্যা করে। এ ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com