মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬৬৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। যায়যায়দিনের বাহুবল প্রতিনিধি হুমায়ূন কবির-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা তথ্য কর্মকর্তা জয়া শাহ, মানবজমিন বাহুবল প্রতিনিধি নূরুল ইসলাম মনি, বাহুবল মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, বাংলাদেশের খবর বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, আব্দুর রকিব ও সাহেব আলী তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com