বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মশার উপদ্রবে অতিষ্ট পৌরবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন হবিগঞ্জ পৌরবাসী। কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টানিয়ে নিস্তার পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ পৌরকর্তৃপক্ষ ঔষধ চিটিয়ে মশা নিধন না করায় দিন-দিন মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। আর মশার কামড়ে দেখা দিয়েছে নানা রোগবালাই। বিশেষ করে নবজাতক শিশুদের ভয়ঙ্কর রোগ-বালাইয়ের আশঙ্কায় রয়েছেন। পৌর টাউন হল রোডের বাসিন্দা কলেজ ছাত্রী শরিফা আক্তার জানায়, মশার উপদ্রবে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। ঘরে নবজাতক থাকায় কয়েলও জ্বালানো যাচ্ছে না।
যে কারণে পুরো পরিবার পড়েছে বিপাকে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আসা সালমা বেগম নামে এক মহিলা বলেন, তার সাত মাস বয়সী শিশুকে মশায় কামড় দিলে হাত ফুলে যায় এবং জ্বরে আক্রান্ত হয়। গত চার দিন ধরে জ্বর না কমায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তিনি। পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা মশার উপদ্রবের মধ্যে থাকতে হচ্ছে তাদের। পৌরসভার পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আগে নিয়মিত ভাবে নগরীতে পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের অভিযান পরিচালনা করা হত। কিন্তু কয়েক বছর ধরে এটা বন্ধ হয়ে গেছে, ফলে মশার উপদ্রব আরও বেপরোয়া হয়ে উঠেছে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ডা. দেবাশীষ দাশ বলেন, ‘মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়াসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এছাড়া কয়েল অথবা অ্যারোসলও মানবদেহের জন্য ক্ষতিকর। তাই বাড়ির আঙ্গিণা অথবা শহরের ড্রেন পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আমি দায়িত্ব নিয়েই এ বিষয়ে জোরালো ব্যবস্থা নিব’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com