সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মাধবপুরে মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশের প্রেস খুলে দেওয়ার দাবীতে গতকাল বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আমার দেশ পাঠক মেলার পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ। দৈনিক আমার দেশ মাধবপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন আল রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রোকন উদ্দিন লস্কর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর ছাত্রদল সভাপতি ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি হাজী মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর সাবেক ছাত্রদল সভাপতি আবুল বাশার, পৌর যুবদল সভাপতি হাজী ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রাজীব দেব রায় রাজু , পৌর ছাত্রদল নেতা এমদাদুল হক সুজন, পাঠক মেলার সদস্য পায়েল, রিপন, প্রিতম, কাউয়ুম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও আমারদেশ প্রেস খুলে দেওয়ার দাবী জানিয়ে বলেন অন্যতায় বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুর থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com