বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে মিউজিক ভিডিও ‘হাসি’

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে ‘হাসি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। খুব শীঘ্রই এনপি মিডিয়ার ব্যানারে প্রকাশ করা হবে গানটি। অডি’র পাশাপাশি গানটির ভিডিও উপভোগ করতে পারবেন শ্রোতারা। হবিগঞ্জের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। গানে মডেলদের পাশাপাশি দেখা যাবে গায়কের উপস্থিতি। ‘হাসি’র কথা ও সুর করেছেন গানটির গায়ক মাহেখ আকঞ্জি ছুটন এবং সংগীতায়োজন করেছেন আঙ্গুর মিয়া। গানের মডেল হিসেবে কাজ করেছেন চৌধুরী জুঁই, ইমরান আহমেদ, কে.এন আশরাফুল, সুবেল আহমদ সহ আরো অনেকেই।
গানটি প্রসঙ্গে মাহেখ আকঞ্জি ছুটন বলেন, ‘হাসি’ গানটি আমার কথা ও সুরে গাওয়া প্রথম গান। আশা করি শ্রোতাদের কাছে গানটির অডিও এবং ভিডিও ভাল লাগবে। আমি নতুন হিসেবে চেষ্টা করে যাচ্ছি শ্রোতাদের ভাল কিছু গান উপহার দিতে। মনির হোসাইনের চিত্রনাট্যে ভালবাসার মানুষের প্রতারণার শিকার এক যুবকের আর্তনাদের কাহিনী নিয়ে রচিত ‘হাসি’ গানের পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন বলেন, গানটিতে তুলে ধরা হয়েছে একটি ছেলের অবুঝ প্রেমের গল্প। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com