বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫ জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৭৫৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৫ জুয়াড়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক তোহিদ বিন হাসান অর্থদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের মৃত তোরাব মিয়া পুত্র কাইযুম মিয়া (৪০), নছর মিয়ার পুত্র কাওসার মিয়া (৩০), মৃত আনছব মিয়ার পুত্র রিপন মিয়া (২৮), আকল মিয়ার পুত্র মোহাম্মদ আলী (২৮) ও শুকুর উল্লাহর পুত্র সাহাবুউদ্দিন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শতক গ্রামের সাহাবুউদ্দিনের বাড়িতে একদল জুয়াড়ী জুয়া আসর বসায়। খবর পেয়ে গোপলারবাজার পুলিশ কেন্দ্রের একদল পুলিশ সদস্য জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে উল্লেখিত ৫ জুয়াড়ীকে আটক করে। এ সময় অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিসারের কার্যালয়ে তাদের হাজির করে পুলিশ। সেখানে উিপজেলা নির্বাহী অফিসার তোহিদ বিন হাসান ভ্রাম্যমান আদালত পরিচলানা করে প্রত্যককে ৬শত টাকা করে নগদ অর্থদণ্ড প্রদান করেন। পরে আটককৃতরা আর জুয়া না খেলার অঙ্গিকার করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com