মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই হরতালের সমর্থনে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল মোতালেব চত্বর, বেবীস্ট্যান্ড ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে হরতালের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ নেতা এডভোকেট জুনায়েদ আহমেদ, চৌধুরী মহিবুন্নুর ইমরান, গণজাগরণ মঞ্চের হুমায়ুন খান, জেলা বাসদ মার্কসবাদী নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, সরকার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিল। ফলে আবার জিনিসপত্রের দাম বাড়বে, বাড়ি ভাড়া, গাড়ী ভাড়াসহ গ্যাস চালিত পরিবহন ভাড়া বাড়বে। যার প্রভাব জনজীবনে পড়বে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বাজেটে কৃষক শ্রমিকের স্বার্থ রক্ষা করা হয়নি, ধনিক শ্রেণির স্বার্থে এই বাজেট পাস হয়েছে। তাই এই সকল গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার সকাল ৬ টা থেকে ২টা পর্যন্ত সর্বাতœক হরতাল পালন করে সরকারকে প্রত্যাহারে বাধ্য করতে হবে। এ জন্য সকলকে রাজপথে নেমে আন্দোলনে অংশগ্রহণ করে সর্বাতœক সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com