সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচং আয়ুব আলী মার্কেটের ২য় তলায় কৃষি ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৫২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং কৃষি ব্যাংক শাখার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় আয়ুব আলী মার্কেট এর ২য় তলায় ফিতা কেটে নতুন ব্যাংক ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী কাওছার আহমদ। পরে ব্যাংক ভবনে মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন ভবনে ব্যাংকের আনুষ্টিক কার্যক্রম শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক নিশিকান্ত দে, বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ দেব, আলা উদ্দিন, ব্যকস এর সহ-সভাপতি নুরুল আমিন, ভবন মালিক শ্যামায়ুল হোসেন শ্যামল, পত্রিকা এজেন্ট মোঃ হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা মাহবুব আলী খান, নিজাম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন, শুভাশীষ দেবনাথ, ব্যবসায়ী জোবায়ের আহমেদসহ বিভিন্ন শ্র্রেণী পেশার ব্যক্তিবর্গ । এসময় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী কাওছার আহমদ বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। গ্রাহককে ভাল সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি যেন আরো সামনে এগিয়ে যেতে পারে এজন্য সর্ব মহলের সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে গ্রাহকদের সুবিধার্থে বানিয়াচং কৃষি ব্যাংক শাখায় আধুনিক ব্যাংকিং কার্যক্রমের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com