বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গোপালপুর জৈন্তাগাছ থেকে যুবতির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুর জৈন্তাগাছ থেকে পার্বতী দেবনাথ (২৫) নামের এক গৃহবধুর লাশ নামানো হয়েছে। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছে তাকে কালি নিয়ে গেছে আবার কেউ বলছে সে আত্মহত্যা করেছে। এ নিয়ে নানান গুঞ্জন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের চিত্তরঞ্জন দেবনাথের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতী দেবনাথ কালী সাধন ছিলেন। গত বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে সে ও তার স্বামী ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে হঠাৎ চিত্তরঞ্জনের ঘুম ভাঙ্গে। এ সময় দেখে পাশে পার্বতী নেই। বাড়ির লোকজন ও গ্রামবাসীকে নিয়ে রাত ৩টায় খোজাখুজি শুরু করে। তখন তাদের চোখে পড়ে বাড়ির পাশে জৈন্তাগাছে পার্বতীর শাড়ি দিয়ে গলায় পেছানো ঝুলন্ত লাশ। তখন পরিবারের লোকজন লাশটি নামিয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। জনৈক পল্লী চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সে মারা গেছে। তখন চলে যাওয়ার সময় ওই চিকিৎসক বলেন কালী সাধক পার্বতীকে মা কালী নিয়ে গেছে। এ দিকে তারা দিনে পুলিশকে জানালে বিপদ হবে ভেবে দাহ করার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের কথায় তারা পুলিশকে অবগত কর। এ ব্যাপারে এসআই আব্দুর রহিম জানান, আজ শুক্রবার মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com